শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ট্রাম্পের বিরুদ্ধে একজোট হচ্ছে মুসলিম ভোটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amerikan muslimঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানরা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক মিলিয়ন ভোটারের নাম তালিকাভুক্ত করার অভিযান শুরু করেছেন। মুসলিম নেতারা মনে করছেন, ভার্জিনিয়া ও ফ্লোরিডার মতো ফলাফল নির্ধারণী অঙ্গরাজ্যগুলোতে মুসলমানরা ট্রাম্পকে হারিয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।

আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশনের অন্যতম নেতা ওসামা আবু ইরশায়িদ বলেছেন, “আমরা মুসলিম কমিউনিটিকে বলতে চাই, আপনারা যদি নিজেদের অধিকার স্বেচ্ছায় বর্জন করেন তাহলে অন্য কেউ তা আপনাদেরকে ফিরিয়ে দেবে না।

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশ থেকে আমেরিকায় মুসলমানদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৩৩ লাখ মুসলমানকে আলাদাভাবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন। কাজেই মুসলিম বিদ্বেষী এ নেতাকে ভোট না দিতে সব মুসলমানের প্রতি আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। আমেরিকার মসজিদগুলোর পেশ ইমামরা এক মিলিয়ন ভোটার তালিকাভুক্ত করার অভিযানে অংশ নিতে মুসলমানদের উৎসাহিত করার চেষ্টা করছেন।

অপর মুসলিম নেতা নিহাদ আওয়াদ বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম আতঙ্ক তৈরির যে অভূতপূর্ব প্রচেষ্টা দেখা যাচ্ছে তা রুখতে তারা এ অভিযান শুরু করেছেন। এ পর্যন্ত তিন লাখ মুসলমান এই অভিযানে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ