শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir-chormonai-446x250আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আস্তিক নামধারী কিছু মুসলমান ও তাদের সহযোগী চক্র জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদের মাধ্যমে মুসলমানদের ধ্বংসের পাঁয়তারা করছে। আমাদের প্রধানমন্ত্রী একটি বক্তব্যে সন্তানদের ইসলামী শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানাই।

আজ বুধবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। পরে বাগেরহাটে শহরে জঙ্গিবাদবিরোধী এক গণমিছিলের নেতৃত্ব দেন তিনি।

চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা লক্ষ করছি প্রথম শ্রেণি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর রাসুলের জীবনী ও ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, ইসলাম ও মুসলমানদের নাম-চিহ্নটুকু পর্যন্ত মুছে ফেলা হয়েছে। সেখানে নাস্তিকদের লিখিত কবিতা ও গল্প শিক্ষা দেওয়া হচ্ছে।

এ সময়ে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ মাওলানা হাফেজ আবদুল আউয়াল, মাওলানা আবদুল মজিদ, কেন্দ্রীয় নেতা রজ্জব আলী, খুলনা মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ মুজ্জাম্মিল হক, বাগেরহাট জেলা আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. মাহমুদুল হাসান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ