শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

'কুরআন ও সুন্নাহর বাইরে দৃষ্টি ফেরানোর সুযোগ নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

AL NOOR IFTAR PICTUREস্টাফ রিপোর্টার : আল নূর কালচারাল সেন্টারের আহবায়ক, দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, পবিত্র রমজান মাস বছরের সকল মাসের চেয়ে উৎকৃষ্ট। এই মাসেই নাযিল হয়েছে পবিত্র আল-কুরআন। মহান আল্লাহ তায়ালা বান্দার নেক আমলের সওয়াবকে ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। দুনিয়াবী ও আসমানী সকল সমস্যার সমাধান একমাত্র কুরআনেই রয়েছে। কাজেই কুরআন ও সুন্নাহর বাইরে মুসলমানদের দৃষ্টি ফেরানোর কোন সুযোগ নাই।

বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় আল নূর এডুকেশন কমপেক্সে আল নূর কালচারাল সেন্টারের উদ্যেগে কুরআন বিতরণ ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

সংগঠনটির প্রচার সম্পাদক আনছারুল হক ইমরানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সেন্টারের নির্বাহী পরিচালক মুফতি সালমান আহমদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মাহবুব এলাহী, নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক মাওলানা আল আমিন মামুন, বাংলাদেশ কাজী সমিতির মাওলানা তাকদীর হোসাইন, , বাংলার চোখ নিউজ এজেন্সির সাংবাদিক আশিক মাহমুদ, নূর কমপ্লেক্সের তত্বাবধায়ক মাওলানা ইসহাক আল নূর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল বিভাগের ফাইজুল ইসলাম শাহরু, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নূর মোহাম্মদ, ইসলামী ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক আবুল হাসিম, আব্দুর রহমান প্রমুখ ।

নির্বাহী পরিচালক মুফতি সালমান আহমদ বলেন, দীর্ঘ মাসের সিয়াম-সাধনার শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। গরীব-দুঃখী, দরিদ্রী, পীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ দলমত নির্বিশেষে, আলেম উলামা ও আধুনিক শিক্ষিতদের সাথে নিয়ে সমাজে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে চায়। অসহায়-অনাহারীদের পাশে দাঁড়াতে চায়। প্রয়োজন শুধু সমন্বিত প্রয়াস ও সুন্দর মানসিকতা। আপনাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ