মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

হজযাত্রীদের সেবায় প্রস্তুত মদিনার নতুন বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Modina-Airportঢাকা : হজ ও ওমরা পালনকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে মদিনার নতুন বিমানবন্দর। বিমানবন্দরটির নাম প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ। এটি কেবলমাত্র হজ ও ওমরার যাত্রীদের বিশেষভাবে সেবা দিবে।

প্রতি মাসে বিমানবন্দরটিতে প্রায় ১৬০০ আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামা করবে। সে সঙ্গে ৭,৫০,০০০ যাত্রী আগমন প্রস্থান করবে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিশেষ করে রমজান মাসে অত্যাধিক যাত্রী আসা-যাওয়া ও দর্শনার্থীদের কষ্ট লাঘবে বিমানবন্দরে থাকবে মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক সকল ব্যাংকিং ব্যবস্থাসহ অনেক সুযোগ-সুবিধা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের সিনিয়র প্রকৌশলী ওয়ালেদ আবু অনিক।

এ বিমানবন্দরে ওমরা ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে আগমন ও প্রস্থানের জন্য পর্যাপ্ত জায়গা, সুন্দর ব্যবস্থাপনাসহ অনেক সুযোগ সুবিধা রয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল ফাদেল বলেন, যাত্রীদের নিরাপদ ও সহজ ভ্রমণ বাস্তবায়ন করতেই সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের সময়োপযোগী এ পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেন।

তিনি আরো বলেন, ওমরা ও দর্শণার্থীদের আগমন ও প্রস্থানে নিরাপদ পরিবেশ, সর্বোত্তম পরিসেবা নিশ্চিত করাই এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ