সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pic ff_132441আওয়ার ইসলাম ডেস্ক : এবার ইহুদিবাদী ইসরাইলের পুরোহিতরা ফিলিস্তিনিদেরকে পশ্চিম তীর ছেড়ে যেতে বাধ্য করার জন্য অধিকৃত ফিলিস্তিনের খাবার পানিতে বিষ মেশানোর নির্দেশ দিয়েছে।

রাবাই হিসেবে পরিচিত এই বর্ণবাদী পুরোহিতরা এক ধর্মীয় নির্দেশনা জারি করে অবৈধ ইসরাইলি বসতির অধিবাসীদেরকে এই জঘন্য ও মানবতাবিরোধী কাজ করতে বলেছে।

সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নানা এলাকায় খাবার পানির লাইন কেটে দিয়েছে পানি সরবরাহের ইসরাইলি কোম্পানি।

ফিলিস্তিন আল ইয়াওম নামের সংবাদ-মাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী পুরোহিতদের পরিষদ প্রকাশ্যেই এক ফতোয়া জারি করে ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর এই কাজকে বৈধ বলে ঘোষণা করেছে।

এর আগে ধর্মান্ধ ইহুদিবাদী ফতোয়াদাতারা বলেছিল, ফিলিস্তিনিদের সম্পদ চুরি করা ও তাদের জয়তুন বাগানের ফসল নষ্ট করাও বৈধ!

প্রায় ৫ লাখ দখলদার ইসরাইলি ২৩০টিরও বেশি অবৈধ ইসরাইলি বসতিতে বসবাস করছে। ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাসসহ ফিলিস্তিনের যেসব অঞ্চল ইসরাইল দখল করে সেইসব অঞ্চলেই গড়ে তোলা হয়েছে এইসব অবৈধ ইসরাইলি বসতি।

জাতিসংঘের ইশতিহার ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এইসব বসতি প্রতিষ্ঠা অবৈধ হওয়া সত্ত্বেও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সেখানে দখলদারদের জন্য অবৈধ ইসরাইলি বসতির বিস্তার অব্যাহত রেখেছে।

মার্কিন সরকারসহ পাশ্চাত্যের মদদপুষ্ট বর্ণবাদী ইসরাইল এ ব্যাপারে জাতিসংঘ ও বিশ্ব-সমাজের মৌখিক প্রতিবাদকে বরাবরই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ