বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

৮ ব্যক্তির ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakir naikডেস্ক নিউজ : ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের আলোচনা শুনে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ৮ ব্যক্তি স্বেচ্চায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার সেখানকার রশিদ বিন মোহাম্মদ রমজান গ্যাদারিং-এ বিভিন্ন দেশের ১৫ হাজারেরও বেশি নারী পুরুষের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ড. জাকির নায়েক। ভারতীয় এই ইসলামি চিন্তাবিদ দু’ঘন্টা ধরে তার বক্তব্য রাখেন। তার আলোচনা শুনে আটজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সূত্র : খালিজ টাইমস

খালিজ টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে মধ্যে ৫ জন পুরুষ ও তিনজন নারী। ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া এসব মানুষ ভারত, ফিলিপাইন, উগান্ডা, নাইজেরিয়ার। ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শ্রোতারা ইসলাম, খিস্ট্রান ধর্ম ও হিন্দু ধর্ম নিয়ে ড. জাকির নায়েকের কাছে প্রশ্ন তুলে ধরেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার তিনি বক্তব্য রাখেন ‘মিডিয়া অ্যান্ড ইসলাম’ বিষয়ের ওপর। এতে ড. জাকির নায়েক বলেন, আন্তর্জাতিক মিডিয়া ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / ওএস