শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

নরসিংদীতে পোশাক বাজারে পাইকারিদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Narsingdi-Eid-Market-lg20150713100624উমায়ের আহমাদ : ঈদকে সামনে রেখে বিভিন্ন পোশাকের পাইকারি ব্যবসা জমে উঠেছে নরসিংদীসহ মাদবধীর বিভিন্ন বাজারে । উৎপাদিত পোশাক স্বল্প দামে বিক্রি করায় এই বাজারের দিকে আগ্রহ বেশি থাকে ব্যবসায়ীদের। তবে বিদেশী পোশাকের ভিড়ে দেশীয় পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তাদের।

অন্যদিকে অপরিকল্পিত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা হওয়ায় দুর্দশা কাটছে না মার্কেট সংশ্লিষ্টদের। নানা ডিজাইনের প্যান্টসহ বিভিন্ন পোশাকের পাইকারি মার্কেট হিসেবে ব্যবসায়ীদের কাছে পরিচিত নরসিংদীসহ মাদবধীর বাজার। আশপাশ কারখানা থেকেই তৈরি করা হয় এসব পোশাক। এতে উৎপাদন ব্যয় কম হওয়ায় তুলনামূলক কম দামেই বিক্রি হয়ে থাকে এসব পণ্য।

দেশের নানা প্রান্ত থেকে কম মূল্যে পোশাক কিনতে এ বাজারে আসেন ব্যবসায়ীরা। তবে সংকীর্ণ ও খাদে খন্দে ভরা রাস্তা হওয়ায় সর্বত্র ভোগান্তি পোহাতে হয় এ এলাকার মানুষদের। তবে সার্বিক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা ভাল করলে আগামীতে এলাকার ব্যবসার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে দেশে তৈরি পোশাকের গুণগত মান ভাল হলেও মার্কেটগুলোতে বিদেশী পোশাকের সয়লাব এ খাতের জন্য নেতিবাচক বলে জানান ব্যবসায়ীরা। স্বাধীনতার পর থেকেই নরসিংদীর বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব পোশাকশিল্প।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ