মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে নারীদের পাশে ইমামরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমামওয়ালি খান রাজু :  যুক্তরাজ্যে পারিবারিক নির্যাতন একটি অন্যতম সমস্যা। প্রতি সপ্তাহে ইংল্যান্ড এবং ওয়েলসে দুইজন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়ে মারা যায় এবং যুক্তরাজ্যের এক-চতুর্থাংশ নারী তাদের জীবনে বিভিন্নভাবে পারিবারিক সহিংসতার শিকার হন বলে সম্প্রতি এক জরীপে জানা যায়। তবে সামাজিক দৃষ্টিভঙ্গীর কারণে অনেক নারীরা এসব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পান।

প্রকাশিত জরীপে জানা যায়, যুক্তরাজ্যের পুলিশ গড়ে প্রতি মিনিটে একটি পারিবারিক সহিংসতা বিষয়ক অভিযোগ পান, যুক্তরাজ্যের এই পারিবারিক সহিংসতার সমস্যা প্রায় সব সম্প্রদায়ের মধ্যেই। আর এসব পারিবারিক সহিংসতা দূরীকরণে বিভিন্ন সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে, পিছিয়ে নেই যুক্তরাজ্যের মুসলিম নারীরাও। তারাও এসব সহিংসতা দূরীকরণে কাজ করে যাচ্ছে।

মুসলিম উইমেন নেটওয়ার্ক তথা (MWN) এর চেয়ারপার্সন সাইস্তা জহির জানান, মুসলিম পরিবারেও এসব সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, মেয়েদের বিয়েতে বাধ্য করা হচ্ছে, বিবাহিত মেয়েদের নির্যাতনের হারও বৃদ্ধি পেয়েছে। অনেক পুরুষ ধর্মের দোহাই দিয়ে নারীদের উপর নির্যাতন করে , আমরা এসব দূরীকরণে কাজ করে যাচ্ছি।

যুক্তরাজ্যে ইমামদের রয়েছে পারিবারিক নির্যাতন বিরোধি সংগঠন Imams against domestic abuse (IADA) । এই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ হাসান জানান, পারিবারিক সহিংসতা রোধে সবার উচিত এগিয়ে আসা, আমাদের ইসলাম এবং মুসলিম সমাজ নিয়ে অমুসলিমদের মধ্যে ভুল ধারণা রয়েছে। তা হল ইসলাম নাকি নারীদের আবদ্ধ করে রাখে, অধিকার বঞ্চিত করে, জুলুম নির্যাতনে উৎসাহিত করে। আসলে এটা একটি ভুল ধারণা । ইসলাম স্ত্রীদের পূর্ণ অধিকার দিয়েছে তাদের সম্মানিত করেছে, আমাদের ইমাম সমাজ এসব সহিংসতার বিরুদ্ধে সোচ্চার, আমরা জনসম্মুখে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আশা করি অপরাধীরা তারা তাদের ভুল বুঝতে পারবে। সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ