শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

তুরস্কে সমকামী র‌্যালি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

19116_gay_0আওয়ার ইসলাম ডেস্ক : নিরাপত্তার কারণে তুরস্কে সমকামীদের বার্ষিক র‌্যালি নিষিদ্ধ করা হয়েছে। এ মাসের শেষের দিকে ওই র‌্যালি হওয়ার কথা ছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ কারণ হিসেবে বলেছে, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষা করার জন্য র‌্যালি বাতিল করা হয়েছে। এ নির্দেশ দেয়ার পরও যদি কেউ র‌্যালি করার চেষ্টা করেন তাহলে নিরাপত্তা রক্ষাকারীরা তাতে হস্তক্ষেপ করবে। কর্তৃপক্ষের এমন আচরণের নিন্দা জানিয়েছে আয়োজকরা। তারা বলেছে, এটা সরকারের সংবিধান ও আইনের লঙ্ঘন। কর্তৃপক্ষ জনগণতে তাদের অধিকার চর্চায় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এর বিরুদ্ধে আয়োজকরা আইনী পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে। সাম্প্রতিক সময়ে তুরস্কে বোমা হামলা, আইএস ও কুর্দি জঙ্গিরা তার দায় স্বীকারের পর শহরের নিরাপত্তা এরই মধ্যে কঠোর করা হয়েছে। এ সপ্তাহের শুরুতে উগ্র জাতীয়তাবাদী গ্রুপ আলপেরেন হার্টস বলেছে, সমকামীদের এমন র‌্যালিতে অংশ নেয়া এক রকম ব্যাভিচারী। এমন র‌্যালি হলে তারা তা বন্ধের উদ্যোগ নেবে।

গত বছর এ র‌্যালিতে অংশগ্রহণকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। আয়োজকরা বলেছেন, গত বছর তাদের র‌্যালির অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। কারণ, র‌্যালির সময়টা ছিল পবিত্র রমহান। এ বছরও সেই ২৬শে জুন তারা র‌্যালি আয়োজন করতে চাইছে। এর আগে ইস্তাম্বুলে এ রকম ১২টি র‌্যালি হয়েছে। তবে তাতে বড় কোন অঘটন ঘটেনি। আরব বিশ্বের অনেক দেশের মতো তুরস্তে সমকামিতা অবৈধ নয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ