শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইফতার বিলাচ্ছেন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

simalজাকারিয়া হারুন : সংযুক্ত আরব আমিরাতের এক নারী মন্ত্রীর ছবি নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।ছবিতে  দেখা যাচ্ছে তিনি রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করছেন।

আল আরাবিয়া ডটনেটের রিপোর্ট অনুযায়ী, আমিরাতের তরুণ নারী মন্ত্রী সিমাল আল মাজরুয়ির ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যাতে দেখা যায় তিনি রাস্তার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের সিমাল আল মাযরুয়ি তরুণী নারী মন্ত্রী। যার বয়স মাত্র ২২। তিনি বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের সচেতন করতে ব্যাপক ভূমিকা রেখেছেন। সমাজের মানুষকে সবসময় কল্যাণ কাজে উৎসাহিত করেন।

রমজান উপলক্ষ্যে তিনি নিজেই রাস্তায় নেমে যান রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করতে। সিমালের এ মহৎ উদ্যোগ সবার মধ্যে অন্যরকম সাড়া ফেলে।simal2

২২ বছর বয়সী মন্ত্রী সিমাল তুখোর মেধাবী। অক্সর্ফোড  ইউনিভার্সিটি থেকে পলিসি স্টাডিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে সার্টিফিকেট অর্জন করেন। এ ছাড়াও সামাজিক এবং অন্যান্য বিষয়ে নিওয়ার্ক ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

সূত্র : আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ