শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আমি পুরো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariঢাকা : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন,’অরল্যান্ডো ঘটনার পর আমি পুরো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না এবং কাউকে ক্ষেপিয়ে তুলব না।’ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে হিলারি এক কথা বলেছেন।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি পুরুষ সমকামী নাইট ক্লাবে গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার পর মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে নিন্দা না করায় হিলারির সমালোচনা করেছেন ট্রাম্প। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

ট্রাম্পের এ বক্তব্যের জবাবে হিলারি বলেছেন, ‘আমি মনে করি তিনি অভ্যাসমতো কারো নাম ধরে কথা বলতে পছন্দ করেন।’

হিলারি বলেন, ‘আমার মতে আমরা কী করছি সেটিই আসল বিষয়, আমরা কী বলছি সেটি বড় বিষয় নয়। বিন লাদেনকে আমরা ধরেছিলাম সেটি বড় কথা, তাকে কী নামে ডাকা হবে সেটি বড় বিষয় নয়।’

হিলারি পরিষ্কার করে বলেছেন, ‘সাধারণ মানুষকে হত্যার বৈধতা আদায়ের জন্য সন্ত্রাসীরা ইসলামের নাম ব্যবহার করছে। তাদেরকে আমাদের থামাতে হবে। গোঁড়াবাদী সন্ত্রাসীদেরকে পরাজিত করতে হবে এবং আমরা তা করব।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ