শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

‘ভারত সমর্থক রাজনৈতিক দলে ভোট দেয়া হারাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ali-Shah-Geelani copy

আন্তর্জাতিক ডেস্ক : হুররিয়াত কনফারেন্স-এর একাংশের নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেছেন, ‘কাশ্মীরে ভারত সমর্থক রাজনৈতিক দলে ভোট দেয়া ইসলামবিরোধী কাজ এবং তা হারাম’

গতকাল রোববার হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে শ্রীনগরে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

গিলানি বলেন, ‘ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, পিপলস কনফারেন্স, আওয়ামী ইত্তেহাদ পার্টি এবং যেসব রাজনৈতিক দল নির্বাচনে লড়াই করে, সবাই কাশ্মির ইস্যুর দুশমন। এসব দল কাশ্মীরে চলমান ভারতীয় জুলুমের সমর্থক তাই শরীয়ত অনুযায়ী এই দলগুলোকে ভোট দেয়া হারাম।’

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনে আগামী ২২ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

গিলানিসহ অন্য কাশ্মীরি নেতারা এরইমধ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন।

সূত্র: রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ