বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

একলাখ মুরগি দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bill-Gatesআওয়ার ইসলাম ডেস্ক : অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে বিশ্বের শীর্ষ ধনী বিলগেটস ১ লাখ মুরগি দান করবেন। সম্প্রতি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। মূলত দরিদ্র পরিবারকে অর্থনীতিতে শক্তিশালী করতেই তিনি এ উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।

শীর্ষ ধনীর পাশাপাশি সমাজ সেবক হিসেবে বিল গেটসের খ্যাতি রয়েছে। প্রায় সময়ই তিনি এভাবে গরিব দু:খিদের সাহায্যে দান করে থাকেন।

সম্প্রতি বিলিওনেয়ার এই সমাজসেবী বলেছেন, দরিদ্র মানুষের সাহায্যে তিনি এক লাখ মুরগি দান করতে চান।

মাইক্রোসফটের কর্ণধার গেটস্ মনে করছেন, মুরগি প্রতিপালন করে দরিদ্র পরিবারগুলো তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে এবং সেসব পরিবারে নারীদের অবস্থান আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দ্রুত বংশবৃদ্ধি ঘটে বলে মুরগী প্রতিপালন বিনিয়োগ হিসেবে খুবই ভালো।

পশ্চিম আফ্রিকার দেশগুলিতে দরিদ্র পরিবারে মুরগি প্রতিপালনের হার ৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোই তার এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।

বিল গেটসের গবেষণা বলছে, বছরের গোড়াতে একটি পরিবার ১০টি মুরগি দিয়ে বিনিয়োগ শুরু করলে বছরের শেষে প্রায় তারা প্রায় ১০০০ ডলার পরিমাণ অর্থ আয় করতে পারে। এভাবে খুব সহজেই দ্ররিদ্র দূর করা সম্ভব।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ