বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

শাওয়ালের ছয় রোজা কেন এতো ফজিলতপূর্ণ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| জুনাইদ আহমাদ ||

রমজানের মহান বরকতময় মাস শেষ হওয়ার পর আল্লাহ তায়ালা বান্দাদের জন্য একটি বিশেষ সুযোগ রেখেছেন—তা হলো শাওয়াল মাসে ৬টি রোজা রাখা। শাওয়ালের এই ৬টি রোজা যদিও নফল তারপরও ফজিলত অনেক। নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। 

সহিহ বুখারিতে আছে, আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন- আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলীর সঙ্গে শক্রতা রাখবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকবে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে, আমিই তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমিই তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে সবকিছু দেখে। আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমিই তার পা হয়ে যাই, যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কোন কিছু সওয়াল করে, তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি যেকোন কাজ করতে চাইলে এটাতে কোন রকম দ্বিধা সংকোচ করি না যতটা দ্বিধা সংকোচ মুমিন বান্দার প্রাণ হরণে করি। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার কষ্ট অপছন্দ করি।

 এ রোজার ফজিলত অনেক এবং এর প্রমাণ সহিহ হাদীসে সুস্পষ্টভাবে বর্ণিত।
সহিহ মুসলিমের হাদিস, রাসুলুল্লাহ সা. বলেছেন—যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এরপর শাওয়ালের ছয়টি রোজা অনুসরণ করল, সে যেন সারা বছর রোজা রাখল।
কেন শাওয়ালের ৬ রোজা এতো ফজিলতপূর্ণ?
১️. নফল আমল দ্বারা ফরজের ঘাটতি পূরণ হয়
রমজানে আমাদের রোজাগুলোতে ভুল-ত্রুটি থেকেছে থাকতে পারে।
নফল রোজা—বিশেষ করে শাওয়ালের ৬ রোজা—এসব ঘাটতি পূরণ করে।
এটি সালাতের মধ্যে সুন্নত ও নফল নামাজের মতই।
২️. রমজানের রোজা গ্রহণযোগ্যতার নিদর্শন
উলামাদের মতে—কোনো আমলের পর আমল অব্যাহত রাখা আল্লাহর কাছে সেই আমল কবুল হওয়ার আলামত। শাওয়াল মাসের রোজা রমজানের রোজার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
৩️. সারা বছর রোজাদার থাকার মর্যাদা
হাদিসে স্পষ্ট বলা হয়েছে—এটি সারা বছর রোজা রাখার সমতুল্য।
অন্য কোনো মাসের নফল রোজা এ ফজিলত দেয় না।

শাওয়ালের ৬ রোজা কীভাবে রাখা যায়?
১️. একটানা রাখা উত্তম
অনেক সাহাবি একটানা ৬ দিন রাখতেন। তবে শর্ত নয়—বিক্ষিপ্তভাবে রাখলেও সওয়াব পাওয়া যাবে।
২️. শাওয়াল মাসের শুরু, মাঝ, শেষ—যেকোনো সময় রাখা যায়
সহীহ হাদীসে কোন দিন নির্দিষ্ট নেই।
৩️. নফলের নিয়তে রাখতে হবে
ফরজ বা কাজা রোজার সাথে এক নিয়তে মিশিয়ে রাখা যাবে না। 
স্বতন্ত্রভাবে ৬টি নফল রোজা রাখতে হবে।

লেখক: মুদাররিস, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর মাদরাসা নরসিংদী

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ