শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এতিম, মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iftar hamid copyআওয়ার ইসলাম ডেস্ক : বৃহস্পতিবার এতিম, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার এই ইফতারের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।

ইফতারে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবীর মোনাজাত পরিচালনা করেন।

ইফতারে বেশকিছু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আলেম-ওলামা, বিভিন্ন এতিমখানার এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও ইফতারে উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ