সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

না পড়েই চুক্তি স্বাক্ষর করেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

icxCOQxtAqAফয়জুল আল আমীন : ফুটবল বিশ্বের অন্যতম তারকা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে জমজমাট আসর শুরুর আগেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছোটাছুটি করতে হচ্ছে আদালতপাড়ায়। কারণ মেসি ও তার বাবা হোর্হে মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ।

সেরাদের মধ্যেও সেরা মানা হয় যাকে সেই তিনিই কিনা কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে তা পড়েন না। সম্প্রতি তিনি নিজেই এমন খবর জানান বার্সেলোনার আদালতে।

মেসি আদালতে বিচারককে বলেন, ‘আমি আমার বাবাকে বিশ্বাস করি। তিনিই আমার যাবতীয় ব্যবসায় দেখাশোনা করেন। তিনি আমাকে যা করতে বলেন, আমি তাই করি।’

চুক্তিতে স্বাক্ষর করার আগে তা পড়ে নেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘আমি সবকিছু স্বাক্ষর করে দেই, কিন্তু কখনোই পড়ে নেই না।’ তিনি আরও বলেন, ‘আমি জানি না যে আমি কি স্বাক্ষর করছি।’ বাবার ওপর মেসির পূর্ণ বিশ্বাস রয়েছে। যার ফলে তিনি কখনোই চুক্তিপত্র পড়ে দেখার প্রয়োজন অনুভব করেন না। এমনটাই জানালেন তিনি নিজেই।

মেসি কোন ক্লাবের সঙ্গে চুক্তি করছেন এবং সে চুক্তিতে কি লেখা আছে তার কিছুই নাকি তিনি আগে থেকে দেখেন না। এমনকি কত বছরের জন্য চুক্তি করছেন তাও জানেন না। তার মূল কারণ অবশ্য তার বাবা হোর্হে মেসি। তিনিই নাকি মেসির চুক্তির সবকিছু দেখভাল করেন। আর মেসি শুধু স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে মেসির বিরুদ্ধে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে। আর সে কারণেই তাকে সেদিন আদালতে হাজির করা হয়। এ ঝামেলা শেষ করেই তিনি কোপা আমেরিকার আসর উপলক্ষে নিজের সতীর্থদের সঙ্গে যোগ দিবেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এফএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ