শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

মেক্সিকোতে হচ্ছে মুসলিম কবরস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Getting-to-Mexico-840x560মেক্সিকো: মেক্সিকোর রাজধানীতে বসবাসরত মুসলিম নাগরিকদের জন্য প্রথমবারের মতো ইসলামিক কবরস্থান তৈরি অনুমতি দিয়েছেন মেক্সিকো সিটির গভর্নর এবং মেয়র। দেশটিতে দায়িত্বরত মুসলিম দেশসমূহের রাষ্ট্রদূতদের কয়েক বছরের প্রচেষ্টায় অর্জিত হয়েছে এ সাফল্য। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্য ২২টি দেশের শীর্ষ কূটনীতিকরা এখানকার মুসলিমদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে গেলেও কঠিন এই কর্মটি সম্পাদনের পথে লাল-সবুজ পতাকা হাতে অগ্রণী ভূমিকা রেখেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

ওআইসিভুক্ত দেশসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ কূটনীতিকদের নিয়মিত সর্বশেষ সভাটি সম্প্রতি অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটির বাংলাদেশ হাউজে। রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার আতিথেয়তা  ও ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ওআইসি গ্রুপের ডিন কুয়েতের রাষ্ট্রদূত। গুয়েররেরো স্টেট গভর্নর এবং মেক্সিকো সিটি মেয়রের প্রতিনিধিরাও যোগ দেন এ সভায়। সেখানে আনুষ্ঠানিকভাবে জানানো হয় রাজধানীতে প্রথম কোনো মুসলিম সমাধিক্ষেত্র স্থাপনের অনুমতি পাওয়ার বিষয়টি।

মঙ্গলবার রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, “মেক্সিকোতে বসবাসরত সকল মুসলিম নাগরিকের জন্য এটি একটি বিরাট সুসংবাদ। দীর্ঘদিন দেনদরবার করে  ওআইসিভুক্ত রাষ্ট্রদূতরা আমরা সবাই মিলে অসাধ্য সাধন করেছি।”

রাষ্ট্রদূত আরো বলেন, “ইসলামিক কবরস্থানের জন্য পাওয়া স্থানটিতে আমরা এখন বাউন্ডারি ওয়াল তোলার জন্য কাজ করছি। এ কবরস্থানের ব্যয়ভার বহন করতে হবে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোকে। মেক্সিকো সিটির বাংলাদেশ কমিউনিটিকে আমি পুরো বিষয়টি জানিয়েছি, তারা সাধুবাদ জানিয়েছে আমাদের এই কষ্টার্জিত অ্যাচিভমেন্টকে।”

সুপ্রদীপ চাকমা জানান, কবরস্থান মিশন সফল হওয়ার পর ওআইসি ডিপ্লোম্যাটদের টার্গেট এখন রাজধানীতে আগে থেকেই চেষ্টা করে যাওয়া বহুদিনের স্বপ্ন একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করা। মেক্সিকান সরকারের সহযোগিতায় এটিও অচিরেই আলোর মুখ দেখবে বলে আশা করেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ