শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে

উপযুক্ত অভাবী ছেলে-মেয়ের জন্য বিয়ে কর্মসূচি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অভাবের কারণে মেয়ের বিয়ে দিতে পারছে না, এমন পরিবারগুলির পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন ভারতের মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। শহরের ২৫টি ওয়ার্ডের জন্য একটি সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে তারা। কমিটির সম্পাদক আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, এই উদ্যোগে সম্প্রদায় নির্বিশেষে সকল অভাবী পরিবারকে সাহায্য করা হবে।

তাঁর কথায়, অনেক পরিবার আর্থিক অনটনে মেয়ের বিয়ে দিতে সমস্যায় পড়ছে। সেই সব পরিবারের কথা ভেবে গণবিবাহ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘কন্যাদান’।

৪ মাস পরে পালিত হবে পরিকল্পিত কর্মসূচি। সকল সম্প্রদায়ের পরিবার এই উদ্যোগের আওতায় পড়বেন। ফলে এই পরিকল্পনায় বিভিন্ন ধর্মের নির্দিষ্ট রীতি পালন করেই বিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে।

রীতিনীতি মেনে বিয়েই শুধু নয়। নবদম্পতিদের দেওয়া হবে বিয়ের প্রশংসাপত্র, আসবাবপত্র এবং উপহারও। তবে বিয়ের পাত্র-পাত্রীদের মধ্যে সমন্বয়সাধন করতে হবে তাঁদের পরিবারকেই।

এরপর আবেদন করতে হবে মেদিনীপুর টাউন মুসলিম কমিটির কাছে। আবেদনগুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটির তরফে সকল বিষয় খতিয়ে দেখার পরে ওই পরিবারকে ‘কন্যাদান’ উদ্যোগের আওতায় আনা হবে।কর্মসূচিতে থাকছে অতিথি আপ্যায়নের বন্দোবস্তও।

আব্দুল ওয়াহেদ আরও জানিয়েছেন, এ জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সফল করে তোলার জন্য সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মতামত নেওয়া হবে।

মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সদস্যদের নিয়ে একটি সভার পর ‘কন্যাদান’ কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আব্দুল ওয়াহেদ। কমিটির তরফে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হল। সূত্র: আনন্দবাজার

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ