মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

হাজার কোটি টাকা দিলেও হিজাব ছাড়ব না: আমেরিকান মডেল হালিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি মডেলিং ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কিন মডেল হালিমা আদেন। ইসলাম ধর্মে মডেলিং পেশা বৈধ না হওয়ায় মডেলিং ছাড়ার ঘোষণা দেন এ নারী।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে হালিমা বলেন, ধর্মীয় কারণে মডেলিং ছেড়ে দিচ্ছি। এতদিন আমি যে কাজ করছিলাম তা আমার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এদিকে বিবিসিকে তিনি বলেছেন, শালীনতা কোনো নির্দিষ্ট সংস্কৃতির জন্য নয়। শালীনতা হলো প্রাচীনতম ফ্যাশন। করোনা মহামারিকালে একজন মুসলিম নারী হিসেবে অনেক কিছুই ভাবার সুযোগ হয়েছে আমার। সমাজে হিজাব পরিধান করে চলাচল করা সত্যিই একটি কঠিন কাজ। একজন কৃষ্ণাঙ্গ মুসলিম নারী হিসেবে ইন্ডাস্ট্রিতে সফল হলেও নানা রকম চাপ অনুভব করেন তিনি। তা ছাড়া ফটোশুটের সময়েও অস্বস্তিবোধও পীড়া দেয় তাকে।

হালিমা বিবিসিকে আরও বলেন, আমাকে ১০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৪ হাজার ৭৯২ কোটি ৮৮ লাখ টাকা) দেওয়া হলেও আমি হিজাব নিয়ে কোনো আপস করব না। হিজাব নিয়ে কোনো ছাড় দেওয়া আমার পক্ষে সম্ভব না। হালিমার জন্ম কেনিয়ার একটি শরণার্থী শিবিরে। সোমালিয়ান বাবা-মায়ের সন্তান তিনি। মাত্র ৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান। ১৮ বছর বয়সে মিস মিনেসোটা ইউএসএ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক মডেলিং এজেন্সি আইএমজির নজরে পড়েন। এই ধরনের প্রতিযোগিতায় হিজাব পরা প্রথম নারী হালিমা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ