বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আল্লামা আহমদুল্লাহ কাছেমীর জন্য দোয়া চাইলেন জিরি মাদরাসা পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল্লামা ইব্রাহিম বলিয়াভীর খাছ শাগরেদ, জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির প্রবীণ মুহাদ্দিস, হাদিস বিশারদ আল্লামা আহমদুল্লাহ কাছেমীর আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামিয়া জিরির পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা খোবাইব।

তিনি বলেন, জামিয়াতে কয়েক যুগ ধরে হাদিসের দরসে খেদমত করে যাচ্ছেন আল্লামা আহমদুল্লাহ কাছেমী। আমি তার সুস্থতা কামনা করছি, এবং দোয়া করছি আল্লাহ তায়ালা যেন হজরতকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। হাদিসের মসনদ যেন আবারো সুসজ্জিত হয় আল্লামা আহমদুল্লাহ কাছেমীর দরসে।

উল্লেখ্য, আল্লামা আহমদুল্লাহ কাছেমী উচ্চ রক্তচাপ, হার্ট পেশারসহ নানা রোগে ভুগছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের এশিয়ান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ