মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের কাছে কাবার গিলাফের কাপড় পাঠানো হয়েছিল আগের চেয়ে চাঁদা বেড়েছে, পাথরের ন্যায্যমূল্য পাচ্ছে না শ্রমিকরা :হাসনাত আব্দুল্লাহ ভালো নেতা ও নীতি ছাড়া জাতির মুক্তি নাই: পীর সাহেব চরমোনাই  কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু বিশ্ব মুসলিমকে শবে বরাতের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার সাগরে ভাসমান গুদাম বানিয়ে রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা, দুদকের অভিযান পুরোনো ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার এপস্টেইন ফাইলে পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারা দেখে ফেললাম

অভিনয় ছাড়ার পর ছবিও মুছে দিতে বললেন জাইরা ওয়াসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভক্তদের ছবি মুছে দিতে বললেন জাইরা ওয়াসিম। গত বছর অভিনয়কে বিদায় জানিয়েছেন কাশ্মীরি সাবেক এ অভিনেত্রী জাইরা ওয়াসিম। বর্তমানে ধর্মে পূর্ণ মনোযোগ দিয়েছেন তিনি। তাই সামাজিকমাধ্যম থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন এই বলিউড তারকা। এবার তিনি একই অনুরোধ জানালেন ভক্তদেরও। জাইরা সকলকে অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, দয়া করে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে আমার ছবি ব্যবহার করবেন না। আমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।

‘দঙ্গল’খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, এতদিন ধরে আমাকে অনেক ভালবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার করা না হয়।

সবাই তাকে সাহায্য করবেন বলেও আশা প্রকাশ করেন জাইরা ওয়াসিম। ২০১৯ সালেই বলিউড ত্যাগ করার ঘোষণা দেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাইরা ওয়াসিম।

তখন তিনি জানান, অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। তাই তিনি স্বেচ্ছায় সিনেমার ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছেন। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে বলিউড মাত করেন জাইরা। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাতেও তার অভিনয় সবার নজর কাড়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ