রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

ট্রাম্পের নাম লেখা জুতা বানালেন ফিলিস্তিনি কারিগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে জুতা বানিয়েছেন এক কারিগর। ফিলিস্তিনের ইমাদ হাজ মুহাম্মদ নামে এক জুতার কারিগর এ জুতার ডিজাইন করেছেন।

ইমাদ হাজ জানিয়েছেন, ট্রাম্পের সিদ্ধান্তে ঘৃণা প্রকাশ করে তিনি এ জুতার ডিজাইন করেছেন। তিনি বলেন, ‘আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার বস্তু হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে।’

বেলফোর চুক্তি নিয়েও বিরক্ত ইমাদ হাজ। ট্রাম্পের নাম লেখা জুতায় তিনি বেলফোর শব্দটিও লিখেছেন। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার।

ইমাদ আরও বলেন, ‘বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে। দুটোই আমাদের শত্রু। ব্রিটিশদের বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। ওই চুক্তির পর থেকেই ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে। আর ট্রাম্প এসেই আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য।’

বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নাগরিকদেরও এই ক্ষোভে সামিল হতে আহ্বান জানিয়েছে ইমাদ হাজ মুহাম্মদ।

উল্লেখ্য, ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এরপর থেকেই সাধারণ ফিলিস্তিনিদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। তার নাম লেখা জুতাটি সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ