রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় সড়ক-রেল ও নৌপথে নিহত ৪৩৮, আহত ১৩৪০ পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ

প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ: যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের মামলায় নোয়াখালীর চাটখিল নোয়াখলা ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর রহমান শরীফ গ্রেপ্তার।

নোয়াখালী চাটখিল উপজেলায় বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুজিবুর রহমান শরীফ (৩২) নোয়াখলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের নেতা।

আজ বুধবার বিকাল ৩টায় স্থানীয় ইয়াছিন হাজির বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, দুপুরে নোয়াখলা ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী শরীফের বিরুদ্ধে ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, বুধবার ভোর ৫টার দিকে একই বাড়ির চাচাতো ভাসুরের ছেলে মুজিবুর রহমান শরীফ দরজা ভেঙ্গে কৌশলে তার ঘরে প্রবেশ করে।

এরপর হাতে থাকা ছোরার ভয় দেখিয়ে এবং তাকে ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে করে। এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে সকাল সাড়ে ৫টার দিকে চলে যায় শরীফ।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া জানান, গ্রেপ্তার শরীফকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ধারণ করা ছবি ও ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ