সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

কাল শুরু হচ্ছে আওয়ার ইসলামের ইংলিশ স্পোকেন কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাল শুরু হচ্ছে অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে মুক্ত পেশাজীবী, তরুণ আলেম, ইমাম-খতীব ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ফুল ইংলিশ স্পোকেন কোর্স। কোর্সটিতে ক্লাস নেবেন দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর ফারেগ যুবায়ের আহমাদ।

কোর্সে মোট ক্লাস সংখ্যা থাকছে ২৫টি। মেয়াদ তিন মাস। ক্লাসের সময় : প্রতি শুক্রবার দুপুর ২.০০টা-বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত।
স্থান : মাহবুব প্লাজা-ক্যাফে বাগদাদ ভবন (ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি) ৬ ষ্ট তলা, তোপখানা রোড, ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

কোর্স থেকে যা পাওয়া যাবে?

*কোর্স শেষে ছাত্ররা সবধরনের বাক্য ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে বলতে, লিখতে ও বুঝতে পারবে ইনশাআলাহ।
*দেশের সবচাইতে সহজ এবং সর্বাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে।
* কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
* প্রতি ক্লাস শেষে অত্যন্ত মানসম্মত শিট দেওয়া হবে।
* ইংরেজিতে ব্যাপক অনুশীলন/তামরিনের ব্যবস্থা থাকবে।

শুধু ইংরেজি বর্ণমালা ABCD দেখে দেখে পড়তে পারলেই এই কোর্সে ভর্তির উপযুক্ত বলে গণ্য করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ