বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

আল্লামা আহমদ শফীকে এক নজর দেখতে ফরিদাবাদে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল মুবিন।।
ফরিদাবাদ থেকে

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি ও চট্টগ্রাম মুঈনুল ইসলাম মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে। শোকে ভাঁসছেন আলেমসমাজ। তাঁর মৃত্যুতে শোতবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শোকাহত জনতা রাজধানীর আজগর আলী হাসপাতালের দিকে আসতে থাকে। সেখানে গোসল ও কাফন শেষে তাকে ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায় আনা হয়।

সেখানেও দেখা যায় শোকাহত জনতার স্রোত। আল্লামা শাহ আহমদ শফীকে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।

১৯ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঢাকায় কোনো জামাত হবে না। জানাজার এ সিদ্ধান্ত পারিবারিক ও আলেমদের সমন্বয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য: আল্লামা শাহ আহমদ শফী রহ. সদালাপী, সত্যবাদী ও স্পষ্টভাষী একজন মানুষ ছিলেন। তিনি জন্ম দিয়েছেন হাজার হাজার আলেম উলামা, তিনি হয়ে আছেন লক্ষ কোটি উলামায়ে কিরামের মধ্যমনি। তিনি একজন নিরহংকার অথচ আত্মাভিমানী মানুষ। তার পথ ধরে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ