বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, রাতে কমতে পারে তাপমাত্রা খুলনায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

শিয়া ছেলের সাথে সুন্নী মতাদর্শী মেয়ের বিবাহের হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমার বড় ভাইয়ের ছোট মেয়ে শিয়া আকিদার একটা ছেলের সাথে প্রেম করে কয়েক বছর যাবত এখন তারা পারিবারিকভাবে বিবাহের ব্যবস্থা করতেছে। আমি ছোট ভাই হিসাবে বাধা দেয়ার চেষ্টা করেছি কিন্তু তারা তাদের সিন্ধান্তে অটল।

আগামী মাসে বিবাহের দিন ধার্য করা হয়েছে। ছেলেটি সুন্নি মুসলিম হতে রাজি নয় এমনকি তার পরিবার ও নয় এক্ষেত্রে এই অবস্থায় অর্থ্যাৎ ছেলে শিয়া এবং মেয়ে সুন্নি বিবাহ বৈধ বা জায়েজ কিনা বা বৈধ বা জায়েজ হবার কোন সুরত আছে কিনা। অনুগ্রহ করে আমার ই-মেইলে জানানোর অনুরোধ করা হল। যেহেতু বিষয়টি অতীব জরুরি।

উত্তর: শিয়া ইসনা আশারিয়া উম্মতের হক্কানী উলামাগণের সর্বসম্মত ফাতওয়া মতে কাফের। তাদের সাথে বিবাহ শাদী করা সুন্নী মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম।

ইসনা ইশারারিয়া শিয়া বলতে উদ্দেশ্য হল, যারা হযরত আবু বকর সিদ্দীক রাঃ কে সাহাবী মানতে নারাজ। তাকে গালাগাল করে। হযরত আয়শা সিদ্দীকা রাঃ এর উপর ব্যাভিচারের অপবাদ আরোপ করে, হযরত উমর রাঃ, হযরত উসমান রাঃ কে গাদ্দার বলে অপবাদ আরোপ করে। তাদের উপর লানত বর্ষণ করে। এমন আকীদা সম্পন্ন শিয়ারা কাফের। তাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম।

বাংলাদেশ, পাকিস্তান ও ভারত ও ইরানী শিয়ারা সাধারণত এমন কুফরী আকীদা সম্পন্নই হয়ে থাকে।

যদি আপনার ভাতিজীর হবু জামাই উপরোক্ত আকীদার অনুসারী শিয়া হয়ে থাকে। তাহলে তাদের বিবাহ শুদ্ধ হবে না। কারণ, কাফেরের সাথে মুসলমানদের বিয়ে শুদ্ধ হয় না।

যদি লোকটি শিয়াদের ভ্রান্ত মতবাদ থেকে তওবা করে নতুন করে মুসলমান হয়, এবং সুন্নী মুসলমানদের মত আকীদা পোষণ করে তাহলেই কেবল তার সাথে বিবাহ শুদ্ধ হবে। অন্যথায় নয়।

أن الرافضى إن كان ممن يعتقد الألوهية فى على أو أن جبرئيل غلط فى الوحى، أو كان ينكر صحبة الصديق، أو يقذف السيدة الصديقة، فهو كافر لمخالفة القواطع المعلومة من الدين بالضرورة (رد المحتار، كتاب النكاح، فصل فى المحرمات-4/135)

نعم لا شك فى تكفير من قذف السيدة عائشة رضى الله عنها، أو أنكر صحبة الصديق، أو اعتقد الألوهية فى على أن أن جبرئيل غلط فى الوحى، أو نحو ذلك من الكفر الصريح المخالف للقرآن (رد المحتار، كتاب الجهاد، باب المرتد-6/378، الفتاوى الهندية-2/264، جديد-2/276 সূত্র: আহলে হক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ