শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

‘আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নিষ্ঠাবান, দক্ষ ও সফল দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে  অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

সেখানে থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য দিয়েছেন আবুল কালাম আজাদ। নিজের প্রশংসা করে তিনি বলেন, আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা। তারপরও দায়িত্বে থাকাকালে আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার হয়েছে।

‘এক পর্যায়ে বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করেছি। কারণ আমার কাছে পদ নয়, সম্মানটাই বড়। আমি দায়িত্বে থাকা অবস্থায় স্বাস্থ্যখাতে কিছু দুর্নীতি হয়েছে। দুদক সেসব বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাদেরকে জানিয়েছি। এরপরও যখন এ ব্যাপারে তারা সাহায্য চাইবে, আমি প্রস্তুত আছি। আমি চাই, দুর্নীতির বিচার হোক।’

দুদক সূত্রে জানা গেছে, দুই বিষয়ে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে করোনাকালীন দুঃসময়ে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় তার পরোক্ষ ‘সম্মতি’ সম্পর্কে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ হলো, এই দুর্নীতি সম্পর্কে জেনেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেননি। আগামীকাল বৃহস্পতিবারও তাকে দুদকে ডাকা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ