শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ

কোরবানির চামড়া নিয়ে সমস্যায় পড়লে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরবানির পশুর চামড়া নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তাই চামড়া নিয়ে যেকোনো সমস্যায় জনগণকে সহায়তা করতে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল সেল) খোলা করেছে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের এই সেল চামড়া সংরক্ষণ, বেচাকেনা ও পরিবহন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেবে। এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

উল্লিখিত সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নম্বরগুলো হচ্ছে- ০১৭১১-৭৩৪২২৫, ০১৭১৬-৪৬২৪৮৪, ০১৭১৩-৪২৫৫৯৩ এবং ০১৭১২-১৬৮৯১৭। সহায়তার জন্য কন্ট্রোল সেলে চারজন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছর কোরবানির পশুর চামড়ার দাম ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। নূন্যতম দামও না পেয়ে অনেকে পশুর চামড়া নদীতে ফেলে দেন কিংবা মাটিতে পুঁতে রাখেন।

বাণিজ্যসচিব মুহা. জাফর উদ্দীন বলছেন, এবার যাতে সে ধরনের পরিস্থিতির তৈরি না হয়, তাই আগে থেকে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, এবার চামড়া ক্রেতা–বিক্রেতা উভয়পক্ষের স্বার্থই দেখা হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। যেকোনো মূল্যে গতবারের পরিস্থিতি এবার হতে দেয়া হবে না বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ