সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল বুধবার থেকে ৪ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ সারাদেশে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। সেখানে মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। মুখে মাস্ক পরিধান ব্যতীত দেশের সকল লঞ্চ টার্মিনালে প্রবেশ ও যাত্রীবাহী লঞ্চে আরোহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। সেই সঙ্গে ঈদযাত্রা উপলক্ষে ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ সারাদেশে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৯ মে অভ‍্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ মে থেকে সীমিত পরিসরে সারাদেশে লঞ্চ চলাচল শুরু হয়। সেই সময় থেকেই লঞ্চ মালিকরা লঞ্চ জীবাণুমুক্ত করে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের পরিবহন করছেন। যাত্রীরা যেন মাস্ক পরে সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ