শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে করোনায় আক্রান্ত মহিলা ভাইস চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। এনিয়ে দিনাজপুরে মোট করোনা রোগী হলো ১৪৮১ জন। তবে গত ২৪ ঘণ্টায় ৩০ জন সুস্থসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৯১৭ জন।

আক্রান্ত ৪৪ জনের মধ্যে দিনাজপুর সদরে ১৩ জন, বিরামপুরে ১২ জন, কাহারোলে তিন জন, ফুলবাড়ীতে এক জনের মৃত্যুসহ দুই জন, বিরলে এক জন, নবাবগঞ্জে চার জন, পার্বতীপুরে চার জন, হাকিমপুরে চার জন ও বীরগঞ্জে এক জন।

এদিকে, জেলায় করোনায় আক্রান্ত ১৪৮১ জনের মধ্যে ৯১৭ জন সুস্থ ও ৩৪ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩০ জন।

বর্তমানে হোম আইসোলেশনে ৪৯৮ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, সোমবার দিবাগত রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৬৩ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৪৪ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ, আর ২টি ফলোআপ পজিটিভ এবং বাকী ১১৭টি নেগেটিভ এসেছে।

এ পর্যন্ত ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১০২৮৯ টি আর ফলাফল এসেছে ১০০৫২ নমুনার। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৭২টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৭৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ