বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর

বালাগঞ্জে বাসমাহ’র খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি (বাসমাহ) ইউএস’র অর্থায়নে, বাসমাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ও বাসমাহ ভলান্টিয়ার টিম বালাগঞ্জের ব্যবস্থাপনায় করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র দুইশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বালাগঞ্জ আলহেরা আইডিয়াল একাডেমী প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাসমাহ স্বেচ্ছাসেবী টিম বালাগঞ্জের টিম লিডার হুসাইন আহমদ মিসবাহর সঞ্চলনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম।

বালাগঞ্জ বাসমাহ স্বেচ্ছাসেবী টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কাশেম অফিক, মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, গিয়াস উদ্দিন নোমান, আব্দুর রশিদ মেম্বার, আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা মনিরুল ইসলাম, কবি মীম হুসাইন, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, সাংবাদিক জাগির হোসেন জাকির, সাংবাদিক তারেক আহমদ, আব্দুর রহমান শাকিল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ