মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

‘গণপরিবহনে দ্বিগুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেশে নতুন সঙ্কট সৃষ্টি করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহনের ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব দেশে নতুন সঙ্কট সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান।

আজ যৌথ এক বিবৃতিতে নেতৃবন্দ বলেন, করোনার দোহাই দিয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের যে প্রস্তাব এটা জনগণের পকেট কাটার শামিল। এধরণের প্রস্তাবে সাধারণ মানুষের সঙ্কটের অন্ত থাকবে না। এমনিইতো নিম্ন ও মধ্যবিত্তের মানুষ আয়-রোজগার বন্ধ হয়ে মারাত্মক সমস্যায় আছে। এমতাবস্থায় গণপরিবহণে ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাব কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তারা বলেন, সরকার জনদুর্ভোগ লাঘব না করে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে না।

নেতৃবৃন্দ বলেন, পরিবহণ সেক্টরে যে সীমাহীন দুর্নীতি ও চাঁদাবাজি চলে তা বন্ধ করলে এবং আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে তেলের দাম নির্ধারণ করলে ভাড়াবৃদিধ কোন প্রয়োজন হবে না।

‘সঙ্কট সৃষ্টি করা নয়, সরকারের উচিত সঙ্কট ও দুর্ভোগ লাঘব করা। এমনিতেই সাধারণ মানুষ আর্থিক অনটনে দিশেহারা। তার ওপর দ্বিগুণ ভাড়ার চাপ জনগণ কীভাবে সামলাবে?’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ