রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত

ওয়েবসাইটে জানা যাবে করোনার তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন দেশের সাধারণ মানুষ। সেটি দূর করতে এবং করোনা সংক্রান্ত তথ্য সহজপ্রাপ্ত করতে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে সরকার।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। ওয়েবসাইটটি হলো www.corona.gov.bd।

তথ্য বিবরণীতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় পরামর্শ ও সাম্প্রতিক তথ্য দ্রুত পেতে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট হলে যেকোনো ব্যক্তি আগের মতোই স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

ওয়েবসাইটে জানা যাবে, রাজধানীর যেসব হাসপাতালে পাওয়া যাবে চিকিৎসা, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার নিয়ম, কোভিড-১৯ আক্রান্ত সন্দেহভাজন কারা? কোয়ারেন্টাইন ও আইসোলেসন কি? হোম কোয়ারেন্টাইন কি? কিছু ভ্রান্ত ধারণা ও তার জবাব, ভ্রান্ত ধারণা ও জবাব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা), করোনা ভাইরাস রোগ এর ক্লিনিকাল ম্যানেজমেন্ট সম্পর্কিত জাতীয় নির্দেশিকা ২০১৯, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল নীতিমালা ইত্যাদি।

এছাড়া সর্বোশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা, দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা, মোট সুস্থ, মোট মৃত্যু, বর্তমানে কোয়ারেন্টাইনে থাকাদের সংখ্যা, কোয়ারেন্টাইন সম্পন্নকারীর সংখ্যা, মোট আইসোলেসন থাকাদের সংখ্যা এবং আইসোলেসন সম্পন্নকারীর সংখ্যা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরো এক জনের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত হয়েছেন ১৮ জন। যা আগের দিনের তুলনায় দ্বিগুন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৮৮ জনে। মোট মৃত্যুবরণ করেছেন ৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৫ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ