শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

১০ হাজার পিপিই নিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশে ইবির সাবেক শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে ১০ হাজারেরও বেশি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী।

সাবেক এই শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ম্যানেজমেন্ট বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মহাসিন। তিনি রমো ফ্যাশন টুডে লিমিটেডের মালিক।

জানা গেছে, বাংলাদেশে ইতোমধ্যে এ ভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের আর আক্রান্ত সংখ্যা ৩৯। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে করোনা রোগীদের সেবা দেয়ার ডাক্তাররাই সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। তাদের নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট)। তাই ডাক্তারদের নিরাপত্তার কথা ভেবে ১০ হাজারেরও বেশি পিপিই নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী। তিনি বিনামূল্যে বিতরণের জন্য নিজের কারখানায় প্রস্তুত করেছেন এসব পিপিই।

এদিকে, দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার সেবায় এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলমী বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যরা।

মুহাম্মদ মহসিন বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ডাক্তারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সীমিত স্বার্থে রাষ্ট্রীয়ভাবে এটির (পিপিই) সম্পূর্ণ সাপোর্ট দেয়া সম্ভব না। তাই ব্যক্তি উদ্যোগে আমাদের সামর্থ অনুযায়ী ডাক্তার-নার্সদের পাশে দাঁড়ানো উচিত। আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব করেছি, স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ