শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ১২ স্বজনকে হারালেন ইসলামী আন্দোলন নেতা, দলের শোক বাগেরহাটে বর–কনেসহ ১৩ জন নিহতের মর্মান্তিক দুর্ঘটনায় জমিয়তের শোক রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাবার চিকিৎসা করাতে না পারায় হাসপাতাল ও মসজিদ বানালেন আফ্রিকার সেরা খেলোয়ার সাদিও মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনেগালিজ ফুটবল তারকা সাদিও মানি। ইংলিশ ক্লাব লিভারপুলের পেশাদার খেলোয়ার। ১৯৯৯ সালে সাদিও মানির বাবা অসুস্থ হলে গ্রামে কোনো হাসপাতাল না থাকায় তার বাবাকে শহরের হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।
সেই সময়ে দেশে বিদ্রোহ চলার কারণে বাবার মৃতদেহকে নিজ গ্রামে আনতে পারেননি সাদিও মানি। ফলে শহরেই বাবাকে দাফন করা হয়।

পিতার মৃত্যুর দুইদশক পরেও সাদিও মানির গ্রামে কোনো হাসপাতাল নির্মাণ হয়ানি। তাই তিনি গ্রামে একটি হাসপাতাল নির্মাণ করেছেন। সাথে সাথে একটি মসজিদও নির্মাণ করেছেন এবং পুরানো একটি স্কুল সংস্কার করেছেন।

উল্লেখ্য, সাদিও মানি (২৭) দক্ষিণ সেনেগালের ক্যাসাম্যান্স নদীর তীরে অবস্থিত সিডিও নামক একটি ছোট্ট গ্রামে ১৯৯২ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালে আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেছেন।

সাদিও মানির লিভারপুল ক্লাবে যোগদানের পরে বিশ্ব প্রচারমাধ্যমগুলোর তার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। গণমাধ্যমগুলো তাকে আফ্রিকার সেরা খেলয়ার রূপে ভূষিত করে। ফ্রেঞ্চ চ্যানেল 'ক্যানাল প্লাস' সেনেগালের একটি ডকুমেন্টারি ফিল্মে তাঁর জীবনের কিছু দিক নিয়ে পর্যালোচনা করে।

আল-জাজিরা অবলম্বনে আব্দুর রহমান শরিয়তপুরী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ