শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খাদ্যাভাবে আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ: সাহায্যের আবেদন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬ টি দেশের প্রায় ৪৫ মিলিয়ন মানুষ খাদ্যাভাবে ভুগছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতিসংঘের ওয়াল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লুএফপি) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার বার খরা, বন্যা ও অর্থনৈতিক বিপর্যয়ের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৬টি দেশ খাদ্য অভাবে ভুগছে।

আফ্রিকার দক্ষিণাঞ্চলের ডাব্লুএফপি'র আঞ্চলিক প্রধান লোলা কাস্ট্রো বলেন, এরকম খাদ্য অনিরাপত্তা আমি আগে কখনও দেখিনি। আর প্রমাণাদি বিশ্লেষণ করে দেখা যায়, সামনের দিকে যার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের সময় আবার এসেছে। তবে এ বছর আমরা আর সাইক্লোনের ক্ষতি পোষাতে পারবো বলে মনে হচ্ছে না। যদি সঠিক মত দাতা দেশগুলো সাহায্য না দেয় তাহলে এটি একটি নিশ্চিত মহামারি রূপ নেবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ