বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সীমান্তে পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানের ৭, ভারতের ৯ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

আজ রোববার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে এ হামলার ঘটনায় ৯ ভারতীয় ও ৭ পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রোববার সকালে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা সীমান্তে তাঙধর সেক্টরের কাছে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।

সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে চালানো এ হামলায় দুই ভারতীয় সেনা এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়। এরপরই পাক অধিকৃত আজাদ কাশ্মিরে নিলাম ঘাট উপত্যকায় ঢুকে সন্ত্রাসীদের অন্তত চারটি ঘাঁটি ও আস্তানায় পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম এএনআই জানায়, পাকিস্তান সীমান্তে ঢুকে ভারতীয় সেনাদের চালানো এ হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ সময় পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য এবং জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ও জায়েশ-ই-মোহাম্মদের অনেক সদস্য হতাহত হয়েছে।

চলতি বছরের গত বছরের ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রি জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা কেড়ে নেয় বিজেপি সরকার।

পাশাপাশি লাদাখ ও জম্মু-কাশ্মিরকে আলাদা আলাদা দুটি কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে ঘোষনা দেয়া হয়। এ নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের তুমুল উত্তেজনা চলছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ