শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সাহিত্য ম্যাগাজিন সিতারার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিতারা সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। সাহিত্য সংগঠন নিকেতন'র উদ্যোগে বুধবার (১ অক্টোবর) সিলেটের ঐতিহ্যবাহী বশির কমপ্লেক্সে এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইকন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু বকর সিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্য ম্যাগাজিন বিহান'র সম্পাদক, মুতিউল মুরসালিন। সভাপতিত্বে ছিলেন, লিখনি সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক মাহবুব সালমান।

স্বাগত বক্তব্যে সিতারার সম্পাদক হামিদুল হক এমদাদ সকল অতিথি, উপস্থিত সাহিত্যানুরাগী ও সংবাদকর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মুতিউল মুরসালিন বলেন, কোনো ভালো কাজের পক্ষে ৩ জন হলে বিপক্ষে সমালোচনা করবে ৭ জন। নিজের আত্মবিশ্বাসে অবিচল থেকে কাজ চালিয়ে যেতে হবে।

প্রধান অতিথি আবু বকর সিদ্দীক দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, তরুণদের প্রতিভাকে মূল্যায়ন করতে হবে, তবেই আমাদের সমাজ ও দেশ বিশ্ব দরবারে মূল্যায়িত হবে।

বক্তব্যের শেষ তিনি সাহিত্য নিকেতনের কর্ম পরিষদ ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের শপথগ্রহণ করান।

সাহিত্য নিকেতন কমিটিতে যারা আছেন: উপদেষ্টা: মাওলানা আবু বকর সিদ্দীক, সভাপতি: হামিদুল হক এমদাদ, সহ সভাপতি: মাওলানা আহসান হাবীব, সাধারণ সম্পাদক: শুয়াইব নাঈম, সহ সাধারণ সম্পাদক: হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক: আহমদ ফয়সল, সাংগঠনিক সম্পাদক: শিরাজ হায়দার, প্রচার সম্পাদক: হা. জাহেদ আহমদ, অর্থ সম্পাদক: আবু সুলাইমান নাঈম

সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ