রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সরকারি অনুমোদন পেলো তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশ-বিদেশে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান তাকওয়া ফাউন্ডেশন এবার সরকারিভাবে নিবন্ধনপ্রাপ্ত হয়েছে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন নামে। 

মঙ্গলবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় এ সুখবর জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব। 

ভিডিও বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর তাকওয়া ফাউন্ডেশন সরকারিভাবে নিবন্ধিত হলো। এখন থেকে আমরা ‘তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন’ নামে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি সংস্থা হিসেবে কাজ করতে পারবো।” 

তিনি জানান, গত কয়েক বছর ধরে তারা দেশের বিভিন্ন অঞ্চলে গরিব-দুঃখী, এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনসহ নানা সামাজিক খাতে কাজ করে আসছেন। বিশেষ করে করোনাকালীন দুর্যোগে ফাউন্ডেশনটি দেশ-বিদেশে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। 

নিবন্ধনের মাধ্যমে সরকারিভাবে অনুমোদন পাওয়ায় ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ও টেকসইভাবে মানবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলো বলে মনে করেন তিনি। 

চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি আমৃত্যু মানবসেবার পথে অবিচল থাকতে পারেন এবং তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন একটি আস্থার প্রতীক হয়ে দেশ-বিদেশে কাজ করে যেতে পারে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ