সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চীনা গবেষকরা একটি নতুন চিকিৎসা-উপযোগী আঠা উদ্ভাবন করেছেন, যা মাত্র তিন মিনিটেই ভাঙা বা চূর্ণবিচূর্ণ হাড় জোড়া দিতে সক্ষম। আঠার নাম ‘বোন-০২’। এটি শরীরে জৈব উপায়ে শোষিত হয়, ফলে ধাতব প্লেট বা স্ক্রু ব্যবহারের প্রয়োজন পড়ে না এবং দ্বিতীয়বার অস্ত্রোপচারের ঝুঁকিও কমে যায়।

ঝেজিয়াং প্রদেশের গবেষকদল এই উদ্ভাবনের নেতৃত্ব দিয়েছে। স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন ডা. লিন শিয়েনফেং জানিয়েছেন, সমুদ্রের ঝিনুক যেভাবে পাথরের সঙ্গে শক্তভাবে লেগে থাকে, সেই প্রাকৃতিক কৌশল থেকেই বোন-০২ আঠার ধারণা নেওয়া হয়েছে। লক্ষ্য ছিল এমন একটি আঠা তৈরি করা, যা রক্তপাতের মধ্যেও শক্তভাবে হাড় জোড়া দিতে পারে।

প্রচলিত চিকিৎসায় ভাঙা হাড় সারাতে ধাতব প্লেট, রড বা স্ক্রু ব্যবহার করতে হয়। এতে বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন হয় এবং পরে সেগুলো সরানোর জন্য আরেকটি অপারেশন করতে হয়। এছাড়া সংক্রমণ ও ব্যয়ের ঝুঁকিও থাকে। কিন্তু বোন-০২ আঠা ব্যবহারে কয়েক মিনিটের মধ্যে হাড় জোড়া লাগানো সম্ভব, এবং এটি শরীরেই শোষিত হয়।

চীনের সরকারি গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইতিমধ্যে ১৫০ জনের বেশি রোগীর শরীরে বোন-০২ প্রয়োগ করা হয়েছে এবং সাফল্য মিলেছে। পরীক্ষায় দেখা গেছে, এই আঠা দিয়ে জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে পারে। এর শেয়ার স্ট্রেংথ প্রায় ০.৫ মেগাপ্যাসকেল এবং সংকোচন প্রতিরোধ ক্ষমতা প্রায় ১০ মেগাপ্যাসকেল—যা প্রচলিত ধাতব সংযোজনের কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত।

ডা. লিন শিয়েনফেং বলেন, “আমাদের লক্ষ্য ছিল হাড় জোড়া লাগানোর ক্ষেত্রে জটিলতা, ব্যয় ও সংক্রমণের ঝুঁকি কমানো। বোন-০২ সেই প্রত্যাশা পূরণ করেছে এবং জটিল ভাঙনের ক্ষেত্রেও কার্যকর প্রমাণিত হচ্ছে।”

বর্তমানে এ প্রযুক্তি পরীক্ষামূলক ধাপ শেষ করে চিকিৎসা অনুশীলনে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। গবেষকরা আশা করছেন, অদূর ভবিষ্যতে এটি বিশ্বজুড়ে অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ