রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

যেভাবে ফেসবুকে ইভেন্ট তৈরি করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করা হয়। আবার অনেকেই এখানে আলোচনা সভা, অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের আগে আগ্রহীদের বিস্তারিত তথ্য জানাতে ইভেন্ট তৈরি করেন। যার মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য, আলোচনার বিষয়, স্থান ও সময়সহ বিভিন্ন তথ্য সহজেই অন্যদের জানানো যায়।

এ ছাড়াও আগ্রহী ব্যক্তিরা ‘গোয়িং’ বা ‘ইন্টারেস্টেড’ অপশন নির্বাচন করে ইভেন্ট সম্পর্কে নিজেদের আগ্রহও প্রকাশ করতে পারেন। এবার চলুন ফেসবুকে ইভেন্ট তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক:

স্মার্টফোনে ইভেন্ট তৈরির পদ্ধতি

. স্মার্টফোন থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্য প্রথমেই ফেসবুকের ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে।

. এরপর পরের পৃষ্ঠায় প্রদর্শিত অপশন থেকে ‘ইভেন্টস’ নির্বাচন করে ওপরে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।

৩. এবার অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

. এবার ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

কম্পিউটারে ইভেন্ট তৈরির পদ্ধতি

. কম্পিউটার থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্যও প্রথমে ফেসবুকের বাম দিকে থাকা মেনুবার থেকে ‘ইভেন্টস’অপশনে ক্লিক করতে হবে।

. এরপর পরের পৃষ্ঠায় ‘ক্রিয়েট নিউ ইভেন্ট’ অপশন নির্বাচন করলেই একটি পপআপ বক্স চালু হবে।

. এবার সেখানে অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

. এরপর নিচে স্ক্রল করে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ