রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে মেসেজ আসা বন্ধ করার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর এই অ্যাপটিতে প্রায়ই অপরিচিত নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসে। অসময়ে অবাঞ্ছিত মেসেজে এলে কার ভালো লাগে? তখন সেই অ্যাকাউন্টে গিয়ে চ্যাট ডিলিট করা, নম্বর ব্লক করা— নানা ধরনের ঝুঁকি তৈরি হয়। আবার যদি মুহূর্তের অসতর্কতায় কোনো মেসেজে প্রবেশ করেন অথবা সেখানে পাঠানো কোনো ভুয়া লিঙ্কে ক্লিক করেন, তাহলে আবার প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকবে। এখন তো জালিয়াতি করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে হ্যাকাররা। তবে তার থেকে যদি অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায়, যেন অজানা নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসা একেবারেই বন্ধ হয়ে যাবে, তাহলে বেশ ভালো হয়।

এবার তেমন ফিচারই নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর বিটা ভার্সনে এমন ফিচার আসছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিতে বেশি জোর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে গ্রাহকদের সুরক্ষায় ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ সিস্টেম চালু রয়েছে। এবার আরও একটি নতুন ফিচার যোগ হতে চলেছে।

নতুন ফিচারটি কী?

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে অ্যান্ড্রয়েডের ২.২৪ .১৭ .২৪ ভার্সনে নতুন ফিচারটি যোগ করা হচ্ছে বলে খবর। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করলে নতুন ফিচারটি পাওয়া যেতে পারে। তবে অ্যান্ড্রয়েডের এই ভার্সনে সকলের ফোনে ফিচারটি আপডেট হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করে জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে খুব তাড়াতাড়ি সকলেই এই ফিচারের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

নতুন ফিচারটি চালু যা করতে হবে

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন। এরপরে হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে ‘থ্রি ডট’ মেনুতে যান। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে গিয়ে ক্লিক করুন। এবার ‘প্রাইভেসি’ অপশনে যান। এরপর যেতে হবে ‘অ্যাডভান্সড’ অপশনে।

আপনার ফোনের বিটা ভার্সনে যদি ফিচারটি যোগ হয়ে থাকে, তাহলে ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ’ অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই অজানা নম্বর থেকে মেসেজ আসা বন্ধ হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ