রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

এবার ভিডিও কলে এআই ফিল্টার যুক্ত করল হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের ভিডিও কল আরো আকর্ষণীয় করে তুলতে এআই ফিল্টার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ।

নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের সুবিধা পাবেন। তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআই ফিল্টার লাগাতে পারবেন। সেই সঙ্গে নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাবেন। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো সুবিধা থাকবে।

এর সাহায্যে কেবল নিজের মুখই নয়, বরং ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। এই এডিটিং টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। এ ছাড়া এতে ব্লার করার অপশনও রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ