রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন শুধুমাত্র পোস্ট ও শেয়ারিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের কাছে স্টোরি পোস্ট অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেছে। ব্যাবহারকারীরা সাধারণত ২৪ ঘণ্টা মেয়াদের পোস্টে ফটো, ভিডিও শেয়ার করতে পারে স্টোরিতে। সঙ্গে জুড়ে দেয়া যায় পছন্দের মিউজিকও। অর্থাৎ ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় স্টোরি পোস্ট। ফেসবুকের এ সুবিধাটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কিন্তু পোস্টের সময় স্টোরিতে কারো নাম মেনশন করলে সেই ব্যক্তিও চাইলে স্টোরিটি শেয়ার করতে পারেন। যা অনেকের ক্ষেত্রে বিব্রতকর হতে পারে। যদিও আপনি চাইলেই ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধা বন্ধ করতে পারেন।

*প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। 

*এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সেটিংস বাটনে ট্যাপ করতে হবে। 

*এবার স্ক্রল করে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে থাকা স্টোরিজ অপশন নির্বাচন করতে হবে।

*পরের পেজে প্রদর্শিত অপশন থেকে শেয়ারিং অপশনস নির্বাচন করলেই দুটি অপশন দেখা যাবে। 

*‘অ্যালাউ আদারস টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি’-এর নিচে থাকা ডোন্ট অ্যালাউ অপশন সিলেক্ট করলে অন্য কেউ স্টোরি শেয়ার করতে পারবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ