রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দ্রুত যোগাযোগের অন্যতম এ মাধ্যমটিতে নতুন নতুন ফিচারের ছড়াছড়ি। এবার স্ট্যাটাসে বড়সড় আপডেট আসছে হোয়াটসঅ্যাপে।

এতদিন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ছবি, ভিডিও কিংবা টেক্সট আপলোড করা যেত। ক্যাপশনে লেখার অপশনও থাকে। কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত করতে পারবেন স্ট্যাটাসে। 

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার আপনি চাইলে আপনার স্ট্যাটাসে কন্টাক্ট লিস্টে থাকা যেকোনো কাউকে ট্যাগ করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি কোনো একজনের জন্যই একটি স্ট্যাটাস দিয়েছেন। কিংবা কয়েকজন বন্ধু অথবা পরিবারের কারও জন্য স্ট্যাটাসটি আপলোড করেছেন। সেক্ষেত্রে তাকে অনায়াসে ট্যাগ করে দেওয়া যাবে। যে নোটিফিকেশন পৌঁছে যাবে সেই ব্যক্তির কাছে।

বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করলে সেখানে বন্ধুদের নাম ট্যাগ করে দেওয়া যায়। এবার মেটার অন্তর্ভুক্ত হোয়াটসঅ্যাপেও এই একই ফিচার যুক্ত হতে চলেছে। তবে মজার বিষয় হলো আপনি যাকে ট্যাগ করবেন, সেই নাম শুধু তিনিই দেখতে পাবেন। অন্য যারা স্ট্যাটাস দেখবেন, তাদের স্ক্রিনে সেই নামটি দেখাবে না। ফলে প্রিয়জনকে ট্যাগ করলেও বাকি দুনিয়ার থেকে সেই নাম লুকিয়ে রাখা যাবে।

কবে থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ইউজাররা? জানা গেছে, আপাতত এটি নিয়ে কাজ চলছে। অ্যান্ড্রয়েড এবং আইওএসের বিটা ভার্সানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফিচারটি। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ