শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

ফেসবুক পোস্টে বেশি লাইক কমেন্ট পাওয়ার উপায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

মোবাইল ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ফেসবুক ব্যবহারকারী। কিন্তু কেউ কেউ এ প্লাটফর্ম ব্যবহার করে খুশি নন। কারণ কিছু শেয়ার করলে লাইক-কমেন্ট কম হয়। ফলে তারা হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নজরে রাখলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। অর্থাৎ কোন সময় ফেসবুকে পোস্ট করছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যখন ইচ্ছা পোস্ট করলেই কিন্ত ফেসবুকে সমান এনগেজমেন্ট পাওয়া সম্ভব নয়। কারণ সব সময় ফেসবুকের ট্র্যাফিক সমান থাকে না। সেজন্য নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত।

এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে স্প্রাউটসোশ্যাল নামের একটি সংস্থা। তারা নিজেদের ওয়েবসাইটে এই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলোতে দেখা গেছে, সকালের কিছু সময় পর ফেসবুকে পোস্ট করা হয় তাহলে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু চলতি বছর থেকে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকালে কন্টেন্ট পোস্ট করলে সবচেয়ে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি সংখ্যক মানুষ সেই কন্টেন্ট দেখেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ