শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়

শ্রমিকরা জানেন না মে দিবস কী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১ মে দিনটা শ্রমিকদের। সারাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। কিন্তু ইটভাটার ও কামার শিল্পী শ্রমিকরা জানেন না মে দিবসের ইতিহাস ও তাৎপর্য।

সংসারের ভরণ-পোষণ জোগাতে আগুনের উত্তাপ ও প্রখর রোদের মধ্যে কাজ করছেন শ্রমজীবীরা। সকাল পেরিয়ে দুপুরের খরতাপে মাথা থেকে কপাল চুইয়ে মুখ গড়িয়ে পড়ছে ঘাম। সারা শরীর জবজবে ভেজা। জীর্ণ-শীর্ণ শরীরটা দেখলেই বুঝা যায় কেমন খাটুনি খাটতে হয় এই মানুষগুলোকে। এই মানুষগুলো জানেন না মে দিবস কী, মে দিবসের ছুটির কথা শুনে তারা শুধু হাসছেন, সমাজের অনেকে হাসতে না জানলেও খেটে খাওয়া এ শ্রমিকরা প্রাণ খুলে হাসতে জানেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর ইট ভাটায় ও দোলাবাড়ি কামার পাড়ায় গিয়ে শ্রমিকদের কর্মযজ্ঞের এমন চিত্রই দেখা গেল।

আলাপে তারা জানালেন, মে দিবস কী আমাদের জানা নেই, মে দিবস জেনেও কোনো লাভ নেই, রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমাদের কাজে আসতেই হবে, কাজে না এলে সংসার চলবে না।

এমএইচ/