|| মাওলানা হেমায়েত উদ্দীন ||
بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم. أما بعد :
মসজিদ মাদরাসা প্রভৃতি দ্বীনী প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে উলামায়ে কেরামের সঙ্গে জেনারেল শিক্ষিত লোকজন থাকলে তাদের সঙ্গে অনেক ব্যাপারে উলামায়ে কেরামের মিল হয় না, বিরোধ দেখা দেয়। এই অমিল ও বিরোধের মূল কারণ প্রধানত চারটা। যথা:
এক. জেনারেল শিক্ষিতগণ উলামায়ে কেরামের আত্মমর্যাদা ও দ্বীনী প্রতিষ্ঠানের মেজাযের সাথে পরিচিত না হওয়ার কারণে অনেক সময় তারা কোন সমস্যা নিরসনের জন্য যে পন্থায় অগ্রসর হতে চান উলামায়ে কেরাম তার সঙ্গে একমত হতে পারেন না। যেমন একটা উদাহরণ: কোন আলেমের দায়িত্ব পালনে ত্রুটি দেখা দিলে বা কোন অপরাধ ধরা পড়লে জেনারেল শিক্ষিতরা দুনিয়াবী প্রতিষ্ঠানের ন্যায় শোকজ করা, তদন্ত কমিটি গঠন করা, প্রকাশ্যে হেনস্থা করে তাকে বিদায় দেওয়া ইত্যাদি পà