নিজস্ব প্রতিবেদক
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে এবং রাজনৈতিক ঐক্য বিনষ্টের চেষ্টা চললে তা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘কেন্দ্রীয় সম্মেলন-২০২৬’-এ বক্তারা এসব দাবি জানান। দুপুর ২টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলা এ সম্মেলনে প্রায় ৯০০ থেকে এক হাজার নেতাকর্মী অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বিএনপি সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক ঐক্য নষ্ট করছে এবং শরিক দলগুলোর ওপর আক্রমà