আওয়ার ইসলাম ডেস্ক
আমেরিকা সফররত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই নিউইয়র্কের ম্যানহাটনে এক দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশে জুমাপূর্ব বক্তব্য দিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ম্যানহাটনের আস-সাফা ইসলামিক সেন্টারে দারুল উলুম আসসাফা ইনস্টিটিউটের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাইয়ের পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
এ সময় প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই ও বিশেষ অতিথি মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে সাদর অভ্যর্থনা জানান স্থানীয় ইমাম-উলামা, কমিউনিটি নেতা ও প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা।
অভ্যর্থনাকারীদের মধ্যে ছিলেন ইমাম ও উলামা কাউন্সিলের সভাপতি মাওলানা ইমাম রফিক আহমদ রেফায়ী, মুফতি লুৎফর রহমান কাসেমী, কমিউনিটি নেতা মাহবুবুর রহমান, আস-সাফা ইনস্টিটিউটের সভাপতি সুলতান আহমদ জসিম, দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকতুল্লাহ এবং আফ্রিকান-আমেরিকান মুসলিম কমিউনিটির সভাপতি আহমদসহ স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দ।
এমএম/